বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মহিষমারা এলাকার ফারুক হোসেন শামীম ও একই এলাকার কাশেম হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ঘটনার দিন গত ১৩ ডিসেম্বর দুপুরে স্কুল থেকে বাড়িতে এসে ছাগল চরাতে যায় পপি। এ সময় আসামি ফারুক হোসেন শামীম পপিকে কুপ্রস্তাব দেন। এতে পপি রাজি না হলে অপর আসামি কাশেম হোসেনের সহায়তায় পপিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় পপি চিৎকার করলে পাশে থাকা একটি বাঁশের টুকরো দিয়ে তার গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের খালে ফেলে চলে যান তারা। এ ঘটনায় ১৫ ডিসেম্বর একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
.png)
তিনি আরো বলেন, পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেখানে তারা খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।