বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ৫ অক্টোবর সন্ধ্যায় কালুখালী উপজেলার কাওয়াখোলা গ্রামের বাবু শিকদারের ধানক্ষেতের ভেতর থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। পরে কালুখালী পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭ অক্টোবর হত্যা মামলা করে। ঘটনায় জড়িত আ. রহিমকে মঙ্গলবার দুপুরে কালুখালী থানার বড়ইচারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, আসামি রহিম পুলিশের কাছে স্বীকার করেছে অর্ধগলিত মরদেহটি ফাহিমার। তারা তিন বছর আগে একসঙ্গে কাতারে ছিলেন। কাতারে থাকা অবস্থায় ফাহিমা তার কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা ধার নেন। দু’জনই দেশে আসার পর তাদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু ফাহিমা পাওনা টাকা দিতে টাল-বাহানা করায় রহিম ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেন। বিয়ের কথা বলে রহিম ৩০ সেপ্টেম্বর রাতে ফাহিমাকে ভাঙ্গা থেকে কালুখালী ডেকে আনেন। একটি ধানক্ষেতে নিয়ে ওড়না গলায় পেঁচিয়ে ফাহিমাকে শ্বাসরোধে হত্যা করেন।