ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ১৮ অক্টোবর ২০২৩
উখিয়ায় পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়ায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আনোয়ার নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ এর বি-ডব্লিউ ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই ক্যাম্পের বাসিন্দা মোস্তাক আহম্মেদের ছেলে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-২ এর বি-ডব্লিউ ব্লকের সুপারি বাগান এলাকায় অভিযান চালায় এপিবিএন। এ সময় একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আনোয়ার নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার উখিয়া থানার এজাহারভুক্ত আসামি। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!