বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি মনির পেশায় একজন জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বাহিনীর সদস্যরা উপকূলবর্তী এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। উপকূলবর্তী এলাকার লোকজন তাদের সন্ত্রাসী কার্যকলাপে আতঙ্কে থাকেন।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভোলার মনপুরা থানার ডাকাতি মামলায় ৩২ বছর, অপহরণ মামলায় ১০ বছর, অস্ত্র মামলায় ২৪ বছর এবং চরফ্যাসন থানার অপহরণ ও অস্ত্র মামলায় ১৮ বছরের সাজাসহ মোট ৮৪ বছরের সাজাপ্রাপ্ত ছাড়াও মনির উদ্দিন আরো ৩ মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।