শনিবার (১৬ ডিসেম্বর) রাতে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- স্বপন মিয়া (২১), শাব্বাস মিয়া (২০), রমজান (৩২), রুবেল মিয়া (২৫), শামিম হোসেন ইমরান (২১) ও কামাল মিয়া (২৭)।
রোববার বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন জানান, গত ১২ ডিসেম্বর রাতে লস্করপুর ভ্যালির সার্কেল চেয়ারম্যান ও চন্ডিছড়া চা বাগানের ডিজিএম কেএম এমদাদুল হক স্ত্রী ও সন্তানদের নিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে বেড়াতে যাচ্ছিলেন। তারা রাত সোয়া ১০টার দিকে তেলিয়াপাড়া চা বাগানের রাস্তায় পৌঁছালে ১৫-১৬ জনের একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতি রোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, নগদ ১০ হাজার টাকা, একভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেন। এ সময় তারা আরো একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে ছয়টি মোবাইল ও নগদ এক লাখ ২৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন।
.png)
এ ঘটনায় কেএম এমদাদুল হকের গাড়িচালক রমজান আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছে থেকে দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ও পাঁচ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত গাছ কাটার করাতসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে, একই ঘটনায় র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করে।