ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৭ ডিসেম্বর ২০২৩
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদরের আহরন্দ এলাকার মৃত হাসান আলীর ছেলে ফাহাদ মিয়া (২৮), আখাউড়া উপজেলার ধরখার মধ্যপাড়ার ফরিদ মুন্সির ছেলে লিমন মুন্সি (২৮)।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার এলাকার উজানিসার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Advertisement

আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র তরবারি, ছুরি, রামদা চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!