ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনী সদরের নতুন ইউএনও হুমায়ন রশিদ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ১১ ডিসেম্বর ২০২৩
ফেনী সদরের নতুন ইউএনও হুমায়ন রশিদ
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ হুমায়ন রশিদ। তিনি সদ্য সাবেক মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। 

এর আগে, ৮ ডিসেম্বর চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৯ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রদান করা হয়। ওই আদেশে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদকে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। 

সোমবার বিকেলে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 

Advertisement

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার লিখন বনিক, ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ, মাহবুবুল হক লিটন, জানে আলম ভূঞা ও কাজী বুলবুল আহমেদ সোহাগ। 

সংবর্ধনায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ইউএনও ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!