দিবসটি উপলক্ষে বুধবার সকালে ফেনী শহরের জেল রোডের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহাম্মদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবসহ মুক্তিযোদ্ধারা।
.png)
এদিকে ফেনী মুক্ত দিবসে ২০ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফেনী মুক্ত দিবসের অঙ্গীকার মাদক মুক্ত ফেনী আমার এ প্রতিপাদ্যকে ধারণ করে ফেনী মুক্ত দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সংঘ ২০ কিলোমিটার পদযাত্রার আয়োজন করে।
বুধবার ভোর ৬টায় জেলার দাগনভূঞা জিরো পয়েন্ট এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে দীর্ঘ ২০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রমের পর শেষ হয়।