শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যমতে, শতভাগ ফলাফলে কুমিল্লা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
এদিকে ফেনী জেলায় শতভাগ পাস করেছে দাগনভূঞা উপজেলার দরবেশের হাট পাবলিক কলেজ। এ কলেজ থেকে ১২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে চারজন।
.png)
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) সেনাসদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে। এই ফলাফলের জন্য আমি সব পরীক্ষার্থী, অভিভাবকগণ ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।
দরবেশের হাট পাবলিক কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু বলেন, ধারাবাহিক ভালো ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী পরিচালনা পর্ষদ সবাই খুশি। ভবিষ্যতেও যেন কলেজের ভালো ফলাফল ধরে রাখা যায়, সে চেষ্টা অব্যাহত রাখা হবে।
প্রসঙ্গত: ফেনী জেলার ৬টি উপজেলা থেকে ১০ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে মোট ৬ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়, অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৭৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২৭ জন, পাশের হার ৬৪.৬৮ শতাংশ।