ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ভ্যাট সপ্তাহ দিবসে সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ১১ ডিসেম্বর ২০২৩
ফেনীতে ভ্যাট সপ্তাহ দিবসে সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান
ছবি: ডেইলি বাংলাদেশ

‘আমার ভ্যাট আমি দিবো, কেনার সময় চালান নিব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফেনীতে ভ্যাট সপ্তাহ দিবস পালিত হয়েছে।  

সোমবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ বেস্ট ইন হোটেলের কনফারেন্স রুমে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুমিল্লা জোনের কমিশনার কাজী তৌহিদা আখতার।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার মো. কেফায়েত উল্যাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কুমিল্লা জোনের অতিরিক্ত কমিশনার মো. আবদুল মান্নান সরকার, অতিরিক্ত কমিশনার মো. নাহিদ নওশাদ মুকুল ও ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আয়নুল কবির শামীম, সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

Advertisement

স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনী (সদর সার্কেল) জুনায়েদ ইকবাল ও সহকারী রাজস্ব কর্মকর্তা (সোনাগাজী সার্কেল) ইরফান চৌধুরী। 

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর সহকারী রাজস্ব কর্মকর্তা তানিয়া জাহান জিনু ও সহকারী রাজস্ব কর্মকর্তা (ছাগলনাইয়া সার্কেল) জাকারিয়ার যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাজুস ফেনী জেলা সভাপতি ইসমাইল হোসেন খোকন, ফেনী জেলা ব্রিকস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুল হক মজুমদার, ব্যবসায়ী ও সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্না প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক নুর আজম, মো. গোলাম ফারুক বাচ্চুসহ জেলা উপজেলার রাজস্ব কর্মকর্তা ও করদাতারা। 

শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিশেষ মূসক সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। 

ভ্যাট সপ্তাহ দিবস উপলক্ষে যারা বিশেষ মূসক সম্মাননায় পুরস্কৃতরা হলো- স্টার লাইন ফুড প্রোডাক্টস, এসএন্ডবি নাইস ফুডস ভ্যালি লিমিটেড, মেগা লুব্রিকন্টস বাংলাদেশ লি. ভূইঁয়া কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ, এইচ রহমান এলপিজি গ্যাস, হাজী নজির আহম্মদ এলপিজি গ্যাস, নবী রেস্টুরেন্টে এন্ড বিরানী হাউজ, মৌবন সুইটস এন্ড রেস্টুরেন্টে ও নুহা এন্ড ব্রাদার্স।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!