ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বেডিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ৯ ডিসেম্বর ২০২৩
চট্টগ্রামে বেডিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফাইল ফটো

চট্টগ্রামের কালুরঘাটে একটি বেডিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শনিবার সকাল ৯টার দিকে বিসিক শিল্পাঞ্চলের কাদের বেডিং নামের জুট কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কালুরঘাট এবং চান্দগাঁও স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে চন্দনপুরা এবং বায়েজিদ স্টেশন থেকে আরো তিন ইউনিট যোগ দেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!