ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে আগুনে পুড়ল একে একে ১২ দোকান

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ২ ডিসেম্বর ২০২৩
রাঙ্গামাটিতে আগুনে পুড়ল একে একে ১২ দোকান
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলা শহরের রাজবাড়ী স্টেডিয়াম এলাকায় আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিল্লাল হোসেন।

স্থানীয় বাসিন্দা সুমন বড়ুয়া জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানপাটের মধ্যে কয়েকটি খাবারের দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কাপড় দোকান ও একটি হার্ডওয়্যারের দোকান ছিল।

Advertisement

স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, আমরা সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার পর ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিক বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!