শুক্রবার পুনের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কমিশনার শেখর সিং এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তালাওয়াদে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ঐ কারখানায় স্ফুলিঙ্গ মোমবাতি তৈরি হতো, যা সাধারণত জন্মদিন উদযাপনে ব্যবহৃত হয়।
.png)
কমিশনার আরো জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। আহতদের পুনে এবং পিম্পরি চিঞ্চওয়াড় পৌর কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
এ অগ্নিকাণ্ডে বিপুল আর্থিক ক্ষতিও হয়েছে। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।