বাকেরগঞ্জে ‘শিফট ক্যাম্পেইন’র রোড শো
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ‘শিফট ক্যাম্পেইন’ সম্পর্কে স্থানীয় মানুষদেরকে জানানোর অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জে মনোমুগ্ধকর রোড শো অনুষ্ঠিত হয়েছে।
বাকেরগঞ্জ এলাকা জুড়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হওয়া রোড শোটি স্থানীয় মানুষদের মাঝে শিফট ক্যাম্পেইনের মূল বার্তা, ‘মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা’, সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।
স্থানীয় তরুণ নেতৃত্ব বা শিফটারদের মাধ্যমে আয়োজিত ক্যাম্পেইনটি কো-ক্রিয়েশন কনফারেন্স, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের ব্যাপারে সবাইকে সচেতন করার জন্য সাজানো হয়। শিফটের সিনিয়র অফিসারের নির্দেশনায় শিফটারদেরকে দৃঢ় প্রত্যয়ীভাবে এ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
শিফটাররা এ প্রচারাভিযানের মূল্যবোধকে ধারণ করে শহরের রাস্তা দিয়ে যাত্রা শুরু করে এবং সাধারণ মানুষদেরকে সচেতন করে এমন বার্তা, শিফট ক্যাম্পেইনের জন্য তৈরি করা গান এবং ক্যাম্পেইনের প্রতীক হিসেবে গৃহীত একটি আকর্ষণীয় মাস্কটের মাধ্যমে স্থানীয় মানুষদেরকে এর সঙ্গে সংযুক্ত করে। এই হাতে-কলমে জানানোর পদ্ধতিটি কেবল শিফটের অভিজ্ঞতামূলক শিক্ষার মডেলের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল না, বরং এটি স্থানীয় মানুষদের মাঝে একটি ইতিবাচক প্রভাব রেখে গেছে, যা মেয়েদের শিক্ষার পক্ষে একটি সামাজিক ঐক্য এবং সংহতিকে উৎসাহিত করবে।
শিফট-এর সিনিয়র অফিসার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ও শিফটারদের পরিচালনায় এ রোড-শো’টি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শিফটারদের কাজের প্রশংসা করেন।