ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেই জাহাজ উদ্ধার ও কয়লা অপসারণ শুরু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ১৮ নভেম্বর ২০২৩
সেই জাহাজ উদ্ধার ও কয়লা অপসারণ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

মোংলার পশুর নদীতে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামক জাহাজ উদ্ধারে কার্যক্রম শুরু করেছে মালিকপক্ষ। শনিবার সকালে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে কয়লা নিয়ে ডুবে যায় জাহাজটি।

ডুবে যাওয়া নৌযানের মালিক বশির আহম্মেদ বলেন, নৌযান ডুবির মাত্র ১৬ ঘণ্টা পর আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছি। প্রথমে নৌযানে থাকা কয়লা অপসারণ করতে হবে। এরপর জাহাজ উত্তোলন করা হবে। তাই কয়লা অপসারণের জন্য ‘ফারহা’ নামক একটি ট্রাকবোট ও অপসারণ করা কয়লা রাখার জন্য ‘মা বুশরা’ নামক অন্য একটি নৌযান ঘটনাস্থলে আনা হয়েছে। প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যে শুরু হবে কয়লা অপসারণ কাজ।

নৌযান মালিকপক্ষের দাবি, ৪-৫ দিনের মধ্যে কয়লা অপসারণসহ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামক জাহাজটি উত্তোলন করা সম্বভ হবে।

Advertisement

মোংলাবন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া যাওয়ার সময় শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!