মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে বাসন থানার পুলিশ। নিহত রহিম ঝালকাঠি সদর উপজেলার চুন্নু মিয়ার ছেলে। তিনি নগরীর নাওজোর এলাকার জনৈক আরিফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
বাসন থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খুচরা তেলের দোকান দিয়ে ব্যবসা করতেন রহিম মিয়া। মঙ্গলবার রাতে ৮টার দিকে ওই দোকানের ভেতর চৌকির ওপর রহিমকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কি কারণে বা কারা তাকে খুন করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।
.png)