ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চান্দিনায় বন্ধুর হাতে যুবক খুন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ২ অক্টোবর ২০২৩
চান্দিনায় বন্ধুর হাতে যুবক খুন
চান্দিনা থানা- ফাইল ফটো

কুমিল্লার চান্দিনা উপজেলায় উজ্জ্বল নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়াল নামে তার এক বন্ধুর বিরুদ্ধে। 

সোমবার দুপুরে চান্দিনা থানার ওসি শাহাবুদ্দিন খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, রোববার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বেলাসর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাম উজ্জ্বল মিয়া ডেকোরেশনের কাজ করতেন। 

জানা যায়, উজ্জ্বল এবং আওয়াল পরস্পর বন্ধু। রোববার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বেলাসর এলাকায় আওয়াল উজ্জ্বলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা মানুষ উজ্জ্বলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়।

Advertisement

চান্দিনা থানার ওসি শাহাবুদ্দিন খান জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!