শনিবার রাত ৯টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাইফুল আলম ওই এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।
জানা যায়, জমি নিয়ে নিহত সাইফুল আলমের সঙ্গে তার ছোট ভাই দেলোয়ার মৃধার বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল আলমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন দেলোয়ার। এতে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল। দ্রুত তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী নাসিমা বেগম।
.png)
নাসিমা বেগম জানান, দেবর দেলোয়ারের ধারালো অস্ত্রের আঘাতে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।