নিহত ব্যক্তির নাম খাকচার আলী। তিনি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা হিন্দুপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
এ বিষয়ে খাকচার আলীর বড় ভাই কাউসার আলী জানান, কারও সঙ্গে তার ভাইয়ের শত্রুতা ছিল না। কিন্তু কী কারণে কারা এই ঘটনা ঘটিয়েছেন কিছুই বুঝতে পারছেন না।
.png)
বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, খাকচার আলী সহজ-সরল মানুষ ছিলেন। কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা কেউ জানে না।
এ বিষয়ে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ ও কারা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান।