নিহত সাদিকুল ইসলাম বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আছসার উদ্দিনের ছেলে। অভিযুক্ত শফিকুল ইসলাম সাদিকুলের আপন বড় ভাই।
সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পারিবারিক কলহের জেরে সন্ধ্যায় সাদিকুল ইসলামকে তার বড় ভাই শফিকুল ইসলাম ছুরি দিয়ে আঘাত করেন। গুরতর আহত অবস্থায় সাদিকুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
.png)