বুধবার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।
চারঘাট থানার ওসি সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বেশ কয়েক বছর আগে শিলাকে নিয়ে মুরাদ তার বাবার সঙ্গে ঝগড়া করেন। ঐ সময় বাবাকে হত্যার অভিযোগ ওঠে মুরাদের বিরুদ্ধে। সেই হত্যা মামলায় তিন বছর জেলহাজতে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে বাড়িতে আসেন। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে মুরাদ স্ত্রীর গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।