মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুবর্ণসাড়া মুচিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
.png)
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আলী মুন্সী নিজের ২ বছর বয়সী ছেলেকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। পরে সন্ধ্যার দিকে উপজেলার সামনে থেকে হযরত তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
এ ঘটনায় নিহত শিশুর মা লিপি খাতুন স্বামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।