সোমবার (৬ নভেম্বর) দুপুরে মামলার একমাত্র আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. নজরুল ইসলাম বিপ্লব কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের হাজী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।
.png)
জানা গেছে, পারিবারিক বিরোধীদের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল বিকেলে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই মাসুদ উজ জামানকে (৪০) কুপিয়ে হত্যা করেন বড় ভাই নজরুল। এ ঘটনায় নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে ২২ এপ্রিল কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ২২ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার পরিদর্শক মো. নুর ইসলাম। আদালত মামলার সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও বিবাদী পক্ষে অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা মামলাটি পরিচালনা করেন।