ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর  

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ২৯ অক্টোবর ২০২৩
কিশোরগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর  
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার সোয়া ৭টার দিকে শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ জানান, শনিবার রাতে ডাক্তার দেখিয়ে কিশোরগঞ্জ সদরে আসেন তিনি। তবে রাত বেশি হওয়ায় তিনি জেলা সদরে রাত্রী যাপন করেন। রোববার সকালে তিনি করিমগঞ্জ থানার বালিখোলা ঘাটে পৌঁছে গাড়িটিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। ফেরার পথে কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকায় গাড়িটি পৌঁছালে হরতাল সমর্থকরা ইট পাটকেল ছুঁড়ে গাড়িটি ভাঙচুর করে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!