বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হোসেনপুর উপজেলার আদু মাস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মো. আলম মিয়া (৫০)।
জানা যায়, দুপর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুইজনকে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।