ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলায় ৩৩ হাজার টন কয়লা নিয়ে ভিড়েছে ‘এমভি সাগরজিট’

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২১ অক্টোবর ২০২৩
মোংলায় ৩৩ হাজার টন কয়লা নিয়ে ভিড়েছে ‘এমভি সাগরজিট’
মোংলা বন্দরে কয়লা নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজটি- ছবি: সংগৃহীত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৩ হাজার ১১০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে সিঙ্গাপুর পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি সাগরজিট’।

শনিবার সকালে বন্দরের হারবাড়িয়ার ১২ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় ভিড়েছে জাহাজটি। ইন্দোনেশিয়া থেকে আসা এবারের চালানে ৩৩ হাজার ১১০ মেট্রিক টন জ্বালানি কয়লা খালাস করতে সময় লাগবে ৭-৮ দিন।

জাহাজটির স্থানীয় মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লি. সহকারী অপারেশন কর্মকর্তা হোসেন ইমান জানান, গত ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার ‘মুয়ারা বিরু’ বন্দর থেকে ৫৬ হাজার ৫১০ মেট্রিক টন কয়লাবোঝাই করে ‘এমভি সাগরজিট’।

Advertisement

সেখান থেকে কয়েকটি সাগর পথ পাড়ি দিয়ে ১৭ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরে এসে ২৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা খালাস করে। শনিবার ভোরে সরাসরি হারবাড়িয়ার ১২ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় এসে নোঙর করে জাহাজটি।

এর আগে গত ৩ অক্টোবর ১১তম চালানের ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা খালাস করে মোংলা বন্দর ত্যাগ করে বিদেশি জাহাজ ‘এমভি লুনা রোজা’।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!