সোমবার সকাল ১০টার দিকে মেঘনা নদীর রামগতি চরগজারিয়া ও হাতিয়া উপজেলার মৌলভির চর এলাকায় জাহাজডুবির এ ঘটনা ঘটে। একইদিন সন্ধ্যার দিকে রামগতির বড়খেরী নৌপুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কয়লাবাহী জাহাজাটি চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশে ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছালে জাহাজের তলা ফেটে যায়। এতে পানি ঢুকে জাহাজের বেশির ভাগ অংশ নদীতে ডুবে যায়। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যায়।
.png)