শুক্রবার সকালে ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে জাহাজটি।
ঐ জাহাজের শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এরপর চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিক টন খালাস করে। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরে পৌঁছায় জাহাজটি। হারবাড়িয়া এলাকায় অবস্থান রেখে জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটারযোগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।
এর আগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে এসেছিল ‘এমভি বসুন্ধরা ইমপ্রেস’ নামক একটি বাণিজ্যিক জাহাজ।