ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মকর্তার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৫, ১৬ অক্টোবর ২০২৩
যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মকর্তার
ফাইল ফটো

যশোরের অভয়নগরে ট্রাকচাপায় গোপাল চন্দ্র ভক্ত (৪৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার ধোপাদি মোড় সংলগ্ন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোপাল চন্দ্র ভক্ত যশোরের চুড়ামনকাঠি এলাকার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি নওয়াপাড়া গরুহাটখোলা এলাকায় থাকতেন। তিনি এনজিও আশার চেঙ্গুটিয়া শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন। 

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার দিকে গোপাল চন্দ্র ভক্ত মোটরসাইকেলে নওয়াপাড়ার ভাড়া বাড়িতে ফেরার পথে ঐ এলাকায় পৌঁছালে নওয়াপাড়াগামী ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!