ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের কাছে যেতে পারলেন না আব্দুর রহমান, পথেই গেল প্রাণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ১০ অক্টোবর ২০২৩
মায়ের কাছে যেতে পারলেন না আব্দুর রহমান, পথেই গেল প্রাণ
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় আব্দুর রহমান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক হারুন মিয়াকে (৪০) আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস।

নিহত আ, রহমান ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা। তিনি শ্রীপুরে ভাড়া থেকে একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। অন্যদিকে, ট্রাকচালক হারুন ভোলার বোরহানউদ্দিন থানার বাসিন্দা।

Advertisement

স্থানীয়রা জানান, মঙ্গলবার কারখানায় ডিউটি শেষে নিজের মোটরসাইকেলে করে ময়মনসিংহের ফুলপুরের বাড়িতে মায়ের কাছে যাচ্ছিলেন আ. রহমান। মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দেয়। এ সময় অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি কংকন কুমার বিশ্বাস জানান, ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করা থানায় আনা হয়েছে। চালকসহ ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!