ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের অনুষ্ঠানে এসে প্রাণ গেল ছোট্ট হুমায়রার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ১০ অক্টোবর ২০২৩
বিয়ের অনুষ্ঠানে এসে প্রাণ গেল ছোট্ট হুমায়রার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে হুমায়রা জান্নাত নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার জোড়আমতল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ওই দুর্ঘটনা ঘটে।

মৃত হুমায়রা জান্নাত (৩) উপজেলার বড় কুমিরা কোটপাড়া এলাকার বেলাল উদ্দিনের মেয়ে।

জানা গেছে, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কোর্টপাড়া গ্রামের কাসেম আলী খলিফার বাড়ির মো. বেলাল তার পরিবারসহ জোড়ামতল চৌধুরী স্কয়ার নামে একটি ক্লাবে বিয়ের অনুষ্ঠানে যান। ক্লাবে বর-কনের স্টেজের পাশে সবার অলক্ষ্যে একটি বিদ্যুতের তারে জড়িয়ে যায় শিশু কন্যা হুমায়রা। কিছুক্ষণ পর শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয় ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হঠাৎ বিয়ের আনন্দ মুহূর্তে কান্নায় পরিণত হয়।

Advertisement

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুর হোসেন বলেন, সন্ধ্যায় ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!