নিহত আম্বিয়া খাতুন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুরে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে রাশিদুল ইসলামের মোটরসাইকেলে কচুবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন আম্বিয়া। পথে ঘটনাস্থলে এলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নিহত আম্বিয়ার স্বামী আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।