ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ৯ অক্টোবর ২০২৩
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর 
কটিয়াদী মডেল থানা- ফাইল ফটো

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আব্দুর সাত্তার নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

জানা যায়, বৈরাগীচর গ্রামের আব্দুর সাত্তার সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলী ও তার ভাই ফজলু মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে এর জেরে বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে আব্দুর সাত্তারের সঙ্গে মোহাম্মদ আলীরা বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আব্দুর সাত্তার আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আব্দুর সাত্তারকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!