ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্রুতগতির প্রাইভেটকার কাড়ল নারীর প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৩
দ্রুতগতির প্রাইভেটকার কাড়ল নারীর প্রাণ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানায় পুলিশ।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগতির একটি প্রাইভেটকার ঐ নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাইভেটকারটি হেফাজতে নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!