নিহত শাহ আলম একই উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি সৌদিপ্রবাসী। এক মাস আগে দেশে আসেন বেড়াতে।
জানা গেছে, ঘটনার সময় শাহ আলম চট্টগ্রাম নগর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
শনিবার রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শাহ আলমের মৃত্যু হয়। ফরে পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।