ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় প্রাণ গেল নারীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৩
সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় প্রাণ গেল নারীর
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে মহাসড়কের রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, সকালে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো জানান, হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সীতাকুণ্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!