ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ২৭ আগস্ট ২০২৩
সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কা, নিহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট ফকিরপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

Advertisement

নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মিজান, ইস্কান্দার ও হোসাইন। আহতরা হলেন- এএসআই সুজন শর্মা, গাড়িচালক কনস্টেবল সমীর দাস ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়। আহত এক এএসআইসহ দুই পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় হতাহত ছয়জনের মধ্যে তিনজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!