ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুড়ীতে ৭ ফুটের লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
জুড়ীতে ৭ ফুটের লম্বা অজগর উদ্ধার
ফাইল ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি বসতবাড়ি থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। 

শুক্রবার রাতে পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের কে এম আহসান কবীরের বাড়িতে নেটের জালে অজগরটি আটকা পড়ে। বাড়ির মালিক সাপটি না মেরে খবর দেন স্থানীয় বন কর্মীদের।

খবর পেয়ে পরিবেশকর্মীরা স্থানীয় বন বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগ করে রাত ৯টার দিকে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সাপটি লাঠিটিলা সংরক্ষিত বনের নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। 

Advertisement

স্থানীয় পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য খোর্শেদ আলম বলেন, রাতে হঠাৎ বড় ধামাই গ্রামের এ কে এম আহসান কবীর ফোন দিয়ে বলেন; উনার জালে একটি সাপ আটকে রয়েছে। আমি স্থানীয় বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে সাপটি উদ্ধার করে পাথারিয়া সংরক্ষিত বনে ছেড়ে দিই। 

তিনি বলেন, মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে, এটি তার প্রমাণ। একটা সময় মানুষ সাপ দেখলে তাকে মারার জন্য ভিড় করতো। এখন সাপ বাঁচানোর জন্য আকুতি করে।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, প্রথমে জালে আটকে পড়া সাপটির সংবাদ পেয়েছি পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যদের মাধ্যমে। এরপর পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম ও বন বিভাগের সহযোগিতায় সাপটি উদ্ধার করে লাঠিটিলা বিটের লাঠিছড়া এলাকায় অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী বনের একটা অংশ। আমরা বন ও বন্যপ্রাণী রক্ষায় যেকোনো সময় সর্বদা প্রস্তুত রয়েছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অজগর
লিংক সফলভাবে কপি হয়েছে!