বৃহস্পতিবার ভোরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাহিনুর বেগম একই এলাকার আক্তার সরদারের স্ত্রী।
জানা যায়, মাহিনুর বেগম ভোরে ফজরের নামাজের পড়ার জন্য নিজ বাড়ির পাশে টিউবওয়েলে অজু করতে যান। টিউবওয়েলে চাপ দিলে সাপের উপর পানি পড়ার সঙ্গে সঙ্গে সেটি মাহিনুর বেগমের পায়ে ছোবল দেয়। পরে ওঝা ডেকে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে আরো অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহিনুর বেগমকে মৃত ঘোষণা করেন।
.png)
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ বলেন, ঐ গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
কালকিনি থানার ওসি মো. নাজমুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।