মৃত কিশোরী দিয়া খাতুন দুর্গাপুর পৌর সদরের মহিলা কলেজগেট এলাকার নুরুল ইসলামের মেয়ে। আর হৃদয় একই উপজেলার যুগীশো গ্রামের মিঠন আলীর ছেলে।
জানা গেছে, শনিবার ভোরে নিজ ঘরে দিয়া খাতুনকে সাপে ছোবল মারে। পরে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে নির্মাণাধীন বাড়ির ছাদে খড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মারা যান।
দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, থানায় আলাদা দুটি প্রাণহানির ঘটনায় জিডি হয়েছে।