ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিঠামইনে যাত্রীবাহী স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মিঠামইনে যাত্রীবাহী স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে করিমগঞ্জের বাঁলিখলা ঘাটে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে বুশরা নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের সামনে ঘোড়াউত্রা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশু বুশরা ভৈরব উপজেলার বসির উদ্দিনের মেয়ে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইনের কামালপুর ঘাট থেকে চালক ও ১৪জন যাত্রী নিয়ে করিমগঞ্জ উপজেলার বাঁলিখলা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল স্পিডবোটটি। এ সময় মিঠামইন সেনানিবাস সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে একটি নৌকার সঙ্গে সংঘর্ষ। এতে স্পিডবোটটি ডুবে যায়। এ সময় চালকসহ সব যাত্রী সাঁতরে তীরে উঠেন। কিন্তু বাবা-মায়ের সঙ্গে আসা চার বছরের শিশু বুশরা নিখোঁজ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান চালায় মিঠামইন ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল। 

Advertisement

এদিকে নিখোঁজ ওই শিশুর মা-বাবাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মিঠামইন ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কিশোরগঞ্জ থেকে নিকলী ফায়ার স্টেশনে অবস্থান করছে। শনিবার ভোর থেকে আবারো উদ্ধার অভিযান চালানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!