রোববার সকাল সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকুমার হালদার ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে। আহতরা হলেন- চরভদ্রাসনের মধ্যে বিএসডাঙ্গী গ্রামের ববি আক্তার এবং বারেক শিকদার।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে একটি স্পিডবোট দোহারের মৈনটঘাট থেকে যাত্রী নিয়ে নদীপথে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি স্পিডবোটের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সুকুমার হালদার নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন। আহতের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
চরভদ্রাসন থানার ওসি মিন্টু মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।