বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সাইমুল নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারের বাটালি রোডের মুহাম্মদ ইসলামের ছেলে।
জানা যায়, বন্ধুদের সঙ্গে মাজার জিয়ারতে গিয়ে সন্ধ্যায় পুকুরে গোসল করতে নামে সাইমুল। একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। পরে ৯৯৯ -এ ফোন পেয়ে পুকুরে তল্লাশি শুরু করে মরদেহ উদ্ধার করেন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।
.png)
ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, সন্ধ্যা ৭টায় খবর পেয়ে মাইজভাণ্ডারের পুকুরে দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।