নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এস আই) কারিবেল হাসান জানান, আমারা খবর পেয় ঘটনাস্থল হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে পারিনি। সিআইডির ক্রাইম সিমকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য( ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
.png)