শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার আহম্মদ নগর থেকে সোহেল মিয়া (৩০) এবং সফিপুর কাঁঠালতলা এলাকা থেকে ইয়ানুর ইসলাম (২৩) নামের দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক সোহেল মিয়া (৩০) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে। তিনি উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ফারুকের বাসায় ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহত ইয়ানুর ইসলাম (২৩) দিনাজপুরের হাকিমপুর থানার বোয়ালদা গ্রামের প্রয়াত ইমতাজ আলীর ছেলে। তিনি সফিপুর কাঁঠালতলা এলাকার নাসিরের ভাড়া বাসায় থেকে স্থানীয় এক পোশাকের কারখানায় চাকরি করতেন।
.png)
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর কাঁঠালতলা এলাকায় ইয়ানূর ইসলামের মরদেহ তার নিজ ঘরের বারান্দার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলতে দেখেন স্থানীয়রা।
অপরদিকে, উপজেলার সফিপুর আহম্মেদ নগর চৌরাস্তায় এলাকায় একটি সজনে গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলেন সোহেল মিয়া। পরে খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ দুটি উদ্ধার করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ইয়ানূর ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং নিহত সোহেল মিয়ার স্বজনরা এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।