ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩
গুলশানে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর গুলশান নতুন বাজার এলাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

মৃতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা গুলশান থানার কনস্টেবল মোহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে গুলশান থানা উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিমসহ আমরা বিকেলে গুলশান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে অজ্ঞাতনামা ঐ ব‍্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। 

Advertisement

তিনি আরো বলেন, সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে।

ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ইমারজেন্সি মেডিকেল অফিসার রায়হান জানান, মৃত ব্যক্তিকে দেখে মনে হচ্ছে, লোকটির মুখ থেকে যেভাবে ফেনা বের হয়েছে, প্রাথমিক ধারণা— অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নেশাদ্রব্য জাতীয় কিছু খাওয়ানো হয়েছে তাকে। তবুও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!