মৃত আনিছুর রহমান বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়াগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় আনিছুরকে দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার শেষে সন্ধ্যায় মর্গে প্রেরণ করে।
.png)
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।