এর আগে সোমবার সন্ধ্যায় ঐ এলাকার সড়কের পাশের খাদে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। নিহত সন্তোষ বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা ও গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঐ শিক্ষক প্রাইভেট পড়ানো শেষ করে সোমবার সন্ধ্যায় বৌলতলী থেকে লোকাল বাসে করে সাতপাড় যাচ্ছিলেন। এসময় বাসটি সাতপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হলেও সন্তোষ বিশ্বাস বাসের নিচে চাপা পড়ে থাকেন।
.png)
পরে বিভিন্ন স্থান খোঁজাখুজির পর পাওয়া না গেলে মঙ্গলবার সকালে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের সময় বাসের নিচ থেকে সন্তোষ বিশ্বাস মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।