নিহতরা হলেন- উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব, ৪ নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর ও একই এলাকার শাকিব।
জানা যায়, কাকচিড়া থেকে খাসতবক এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কে দাঁড়িয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত্যু ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটার থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান বলেন, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।