ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ১৭ সেপ্টেম্বর ২০২৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
নিহতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। 

শনিবার রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও নগরীর দরগাহ মহল্লার ১০৮ নম্বর বাসার মৃত মামুনুর রশীদের ছেলে হাফিজুর রশিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম।

Advertisement

জানা গেছে, শনিবার রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিত্রিমহল এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই মোটরসাইকেল আরোহী।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!